একাত্তরের পর বাহিনীতে ফেরা মুক্তিযোদ্ধারাও পাবেন ভাতা

একাত্তরে সশন্ত্র বাহিনীআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমন্তরক্ষা বাহিনীর যে সদস্যরা মুক্তিযুদ্ধে অংশনিয়েছিলেনতাদের ভাতা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবারখেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা  উত্তরাধিকারীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে  ঘোষণা দিয়ে শেখ হাসিনাবলেছেন২০১৮ সালের জানুয়ারি থেকেই এই ভাতা প্রযোজ্য হবে। সশস্ত্র বাহিনীপুলিশ বাহিনীইস্ট পাকিস্তানরাইফেলসসহ পাকিস্তানের বিভিন্ন বাহিনীতে ১৯৭১ সালের ২৬ মার্চের আগে কর্মরত অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নেন।১৬ ডিসেম্বর বিজয়ের পর তারা পুনরায় বাংলাদেশের নিয়মিত বাহিনীতে যোগ দেওয়ায় কোনো ভাতা পাননিযদিও বাকি মুক্তিযোদ্ধারা নির্দিষ্ট হাতে ভাতা পেয়ে আসছেন।  কারণে তাদের ভাতা দিতে বিভিন্ন সময়ে দাবিজানানো হাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।– বিডিনিউজ
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি বলেনতাদের প্রায় সকলেই এখনঅবসরে চলে গেছেন। অনেকের পরিবার বেশ কষ্টে আছেন। আমরা সেজন্য সিদ্ধান্ত নিয়েছিবাহিনীতে যারা ছিলেনএবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেনসেই মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ভাতার ব্যবস্থা আমরা করব।
মুক্তিযোদ্ধা  সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমানের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেপ্রধানমন্ত্রী বলেনমুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা নয়শ টাকা থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে দশ হাজার টাকায়উন্নীত করা হয়েছে। ভাতাভোগীর সংখ্যা এক লাখ থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার ভাতা ২০১৬ সালের জানুয়ারি থেকেবাড়ানো হয়েছে। বীরশ্রেষ্ঠদের ভাতা ৩০ হাজার টাকাবীর উত্তম খেতাবপ্রাপ্তদের জন্য ২৫ হাজার টাকাবীরবিক্রমদের জন্য ২০ হাজার এবং বীর প্রতীকদের ভাতা ১৫ হাজার টাকায় টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়াযুদ্ধাহত মুক্তিযোদ্ধাশহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক সম্মানী ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫হাজার টাকা করার কথাও শেখ হাসিনা অনুষ্ঠানে তুলে ধরেন।
তিনি বলেনভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য শিক্ষা ভাতাকন্যা সন্তানের ক্ষেত্রে বিবাহ ভাতাউৎসবভাতাদেশে বিদেশে চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার দিচ্ছে।
আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে ২০১৭ সাল পর্যন্ত যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেতাতেপ্রতিটি বাহিনীপ্রতিটি প্রতিষ্ঠান উন্নয়নের সুফল পাচ্ছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেনবিশ্ব সভায়জাতি হিসাবে আমরা মর্যাদার একটা আসনে অধিষ্ঠিত হতে পেরেছি এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার শক্তিআমরা অর্জন করেছি। আমি চাইএর ধারাবাহিকতা বজায় থাকতে হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেনআমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছে। দেশেরঅভ্যন্তরে অনেকেই ছিলেনএই গেরিলাদের আশ্রয় দিয়েছেনখাদ্য দিয়েছেনঅস্ত্র রেখেছেনঅস্ত্র দিয়ে সাহায্যকরেছেনসংবাদ পরিবেশন করে সহযোগিতা করেছেন। আমাদের যুদ্ধটা ছিল জনযুদ্ধ।
প্রধানমন্ত্রী বলেনসীমিত সামর্থ্যের মধ্যেও সরকার মুক্তিযোদ্ধা  শহীদ পরিবারগুলোর মর্যাদা দেওয়ার চেষ্টা করেযাচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফঅফিসার লেফটেন্যান্ট জেনারেল মোমাহফুজুর রহমান।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনানৌ  বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদারপাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। বাংলাদেশ প্রতিবছর  দিনটি পালন করে সশস্ত্রবাহিনী দিবস হিসেবে।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোআবদুল হামিদ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের শিখাঅনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনানৌ  বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী পরেসশস্ত্র বাহিনী বিভাগে যান এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত১০১ জন মুক্তিযোদ্ধা  তাদের উত্তরাধিকারীদের হাতে চেক  শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াসেনাবাহিনীর দশজননৌ বাহিনীর একজন  বিমান বাহিনীর একজনকে ২০১৬১৭ বছরের জন্য শান্তিকালীনপদক এবং সেনাবাহিনীর দশজননৌ বাহিনীর দুইজন  বিমান বাহিনীর দুইজনকে ২০১৬১৭ সালের পদক তুলেদেন সরকারপ্রধান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী    মোজাম্মেল হকপ্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ততারিক আহমদ সিদ্দিকসেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকনৌবাহিনী প্রধানএডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার  অনুষ্ঠানে উপস্থিতছিলেন

Comments

Popular posts from this blog

বাংলাদেশে পেপ্যাল আসছে ১৯ অক্টোবর, উদ্বোধন করবেন জয়

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি: অ্যাটর্নি জেনারেল

ইনজেকশন থেকে মাদক বানিয়ে বিশেষ কায়দায় বিদেশে পাচার