Posts

Showing posts with the label বাংলাদেশের ‘ব্রড’ হয়ে উঠুন সাইফউদ্দিন

বাংলাদেশের ‘ব্রড’ হয়ে উঠুন সাইফউদ্দিন

Image
ফিল্ডিং দলের অধিনায়কের রাজ্যের দুশ্চিন্তা থাকে এই সময়টাকে নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭ ও ১৯তম ওভার দুটিতে অধিনায়কেরা সাধারণত দিনের দলের সেরা বোলারকেই ব্যবহার করতে চান। দলের সেরা ডেথ ওভার বোলারকে দিয়ে ১৭ ও ১৯তম ওভার করিয়ে রান তোলার গতি কমিয়ে দেওয়াটা এখন টি-টোয়েন্টির রীতি। এই কৌশলের সফল ব্যবহার গত আইপিএলে দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এ দুটি ওভার করাতেন মোস্তাফিজুর রহমানকে দিয়ে। সর্বশেষ বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সের হয়ে এই দায়িত্ব নিয়েছিলেন মিচেল জনসন, ভারতের হয়ে এই দায়িত্ব পালন করেন জসপ্রীত বুমরাহ। পচেফস্ট্রুমে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন ‘সেরা বোলার’ হয়তো ছিলেন না, কিন্তু তিনি খুব খারাপ করছিলেন না। উইকেট পেয়েছিলেন দুটি। সাকিব আল হাসান ৪ ওভারে ২২ রানে দিয়ে প্রোটিয়াদের আটকে রাখার কাজটি করে যাওয়ার পর অবশিষ্টদের মধ্যে সাইফই ছিলেন সেরা। প্রথম দুই ওভারে ৮ রান দিয়ে নিয়েছিলেন ডি ভিলিয়ার্সের উইকেট। ১৭তম ওভারে বল হাতে নিয়ে প্রথম দুটি বল ডট, তৃতীয় বলে ফেরালেন ৮৫ রান করা হাশিম আমলাকে। পরের তি...