সিনহা বিদেশে যাচ্ছেন
লম্বা ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। তার এই ছুটি নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। কিন্তু ওইসব প্রশ্নের সঠিক কোনো উত্তর মিলছে না। শোনা যাচ্ছে আজ শুক্রবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন বলে জানান আইনমন্ত্রী। চিকিৎসার জন্য প্রধান বিচারপতি বিদেশ যাবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, গতকাল প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এদিকে গত ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে সরকার দলীয় মন্ত্রী ও এমপিদের সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতিকে অপসারণেরও দাবি করা হয়। সমালোচনার মধ্যেই গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি এসকে সিনহা দেশের বাইরে ছুটিতে ছিলেন। ছুটি শেষ হওয়ার পূর্বেই ২ অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটির আবেদন করেন তিনি। পরে ১৩ অক্টোবর থ...