Posts

Showing posts with the label কিমের শিরশ্ছেদের গোপন ছক হ্যাক করল উত্তর কোরিয়া

কিমের শিরশ্ছেদের গোপন ছক হ্যাক করল উত্তর কোরিয়া

Image
দক্ষিণ কোরিয়ার যুদ্ধের ছক হ্যাক করেছে উত্তর কোরিয়া। আমেরিকার সঙ্গে যৌথভাবে যে ছক কষেছিল সিওল, সেই ছক পিয়ংইয়ং-এর হাতে এসে পৌঁছেছে বলে মঙ্গলবার এক রিপোর্টে দাবি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক নেতা রি শেওল-হি জানান, গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার মিলিটারি নেটওয়ার্ক হ্যাক করে উত্তর কোরিয়া। ২৩৫ গিগাবাইট গোপন ডেটা হ্যাক করা হয়েছে। সেই তথ্যের মধ্যেই ছিল উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে কি হতে পারে তার গোপন পরিকল্পনা। পাশাপাশি, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের শিরশ্ছেদ করার ছকও কষা হয়েছিল। সেই প্ল্যানও চলে গেছে পিয়ংইয়ং-এর হাতে। কোরিয়ান উপদ্বীপে যখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো।   দিন দুয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ক্ষেত্রে 'একমাত্র একটি জিনিসই কাজ করে'। তবে কী সেই জিনিস, তা নিয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট।   ট্যুইটারে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট ও কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে ২৫ বছর ধরে কথা বলছে। অনেক চুক্তি হয়েছে ও অনেক টাকা দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। কালি শুকিয...