রাখাইনে ধ্বংসযজ্ঞ দেখে যা বললেন কূটনীতিকরা
ঢাকা: মিয়ানমারে কর্মরত ২০ দেশের রাষ্ট্রদূত এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলো পরিদর্শনকালে দেখেছেন যে তাদের বাড়ি-ঘর পুড়ে ছাই। বসতবাড়ির বাসিন্দারা অন্য কোথাও পালিয়ে গেছে এবং তারা সেনাবাহিনীর সহিংসতায় ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেছেন। সোমবার (২ অক্টোবর) ওই অঞ্চলে মিয়ানমার সরকারের সহযোগিতায় রাখাইন পরিদর্শন করেন কূটনীতিকরা। পরিদর্শন শেষে যৌথ বিবৃতিতে ২০ দেশের কূটনীতিকরা বলেন, ‘আমরা দেখেছি গ্রামগুলো পুড়ে গেছে এবং সেখানে কোনও মানুষজন নেই... সেখানকার সহিংসতা অবশ্যই থামাতে হবে।’ কূটনীতিকরা বলেন, ‘আমরা ওই সফরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখেছি এবং আমরা আরেকবার আহবান জানাচ্ছি সেখানে যেন মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে। পাশাপাশি ওই রাজ্যে জীবনরক্ষাকারী সেবা পৌঁছাতে হবে এবং অন্য রাজ্যের সাথে কোনও বৈষম্য রাখা যাবে না।’ সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাদের নৃশংসতম সহিংসতা শুরুর ৫ সপ্তাহ পর রাখাইনে কূটনীতিকদের এই সফর। যে সফরের পরে এই বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘সেনাবাহিনীর উচিত কোনও প্রকার বৈষম্য না করে রাখাইন রাজ্যের সকল মানুষের জা...