Posts

Showing posts with the label মিয়ানমার নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব চীন ও রাশিয়া এখনো সম্মতি দেয়নি

মিয়ানমার নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব চীন ও রাশিয়া এখনো সম্মতি দেয়নি

Image
চীন ও রাশিয়ার সম্মতি না পাওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে শেষ পর্যন্ত এ মাসে কোনো প্রস্তাব নেওয়া গেল না। তবে জাতিসংঘের মানবিক ও মানবাধিকারবিষয়ক ফোরাম থার্ড কমিটিতে মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ সময় অনুযায়ী আজ বুধবার একটি প্রস্তাবের খসড়া দিচ্ছে সৌদি আরব। সদস্যদেশগুলোর মধ্যে বিস্তারিত আলোচনার পর এটি গৃহীত হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার  জানিয়েছে, ৩১ অক্টোবর নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে ফ্রান্সের মেয়াদ শেষ হওয়ার আগেই মিয়ানমার প্রশ্নে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত হতে পারে, এমন আশা বাস্তবে পরিণত হয়নি। কারণ, ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে যে খসড়া প্রস্তাব বিলি করেছে, সেটার ভাষার ব্যাপারে গতকাল পর্যন্ত চীন ও রাশিয়া তাদের সম্মতি জানায়নি। প্রস্তাবের দু–একটি বিষয়ে জাপান তাদের আপত্তির কথা জানিয়েছে। এদিকে চীন ও রাশিয়ার এই অবস্থানের পরও দুই দেশের সঙ্গে নানাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে গতকাল ঢাকায় চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠকে বাংলাদেশ দুই দেশের সমর্থন চেয়েছে। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট...