Posts

Showing posts with the label কানে তুলো

কানে তুলো, পিঠে কুলো শুধু নৈতিক চাপ নয়, দরকার নিষেধাজ্ঞাও

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের বাংলাদেশে আগমনের পালা শেষই হচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাখাইন রোহিঙ্গাশূন্য না হওয়া পর্যন্ত তাদের এই ঢল থামবে না। ইতিমধ্যেই রাখাইনের ২৫টির মতো গ্রাম রোহিঙ্গাশূন্য ঘোষিত হয়েছে। সোমবার একদিনেই কয়েক হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে সীমান্ত অতিক্রম করে। বাংলাদেশের মাটি স্পর্শ করা মাত্রই ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করেছে দুই শিশু। উখিয়ার পালংখালীর নাফ নদীর তীরে আশ্রয় নেয়া এই দফায় আগত রোহিঙ্গারা নিপতিত হয়েছেন অবর্ণনীয় দুঃখ-দুর্দশায়। একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে যে, আন্তর্জাতিক মহল মিয়ানমার সরকারের ওপর যে নৈতিক চাপ দিয়ে আসছে, তারা সেই চাপ অনুভব করছে না। গত ৪৫ দিনে জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ ও সংস্থা রোহিঙ্গা নিপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবিও উঠেছে এবং সেই দাবি অব্যাহত রয়েছে। কিন্তু মিয়ানমার সরকার যেন কানে দিয়েছে তুলো, পিঠে বেঁধেছে কুলো। যেখানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা, সেখানে উল্টো তারা অব্যাহতভাবে নিপীড়নমূলক পরিস্থিতি সৃষ্টি করে চলেছে এবং এতে রাখাইনের অবশিষ্...