Posts

Showing posts with the label সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ভারী অস্ত্র নিয়ে টহল

সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ভারী অস্ত্র নিয়ে টহল

Image
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমারের সেনাবাহিনী প্রতিদিন সীমান্তে সশস্ত্র টহল দিচ্ছে। এ দিকে এখনো মিয়ানমার থেকে রোহিঙ্গাদের দলে দলে আসা অব্যাহত আছে। আজও বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করেছে হাজার খানেক রোহিঙ্গা। গত এক মাস পাহাড়ে-জঙ্গলে অবস্থান করে টিকে থাকা সম্ভব নয় নিশ্চিত হওয়ার পরই পাঁচ-ছয় দিন আগে থেকে বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন বুচিডং, রাচিডংয়ের রোহিঙ্গারা। তারা নাফ নদী অতিক্রম করে রাতের বেলায় শাহপরীর দ্বীপে এসে উঠেন এবং সকালে টকেনাফ ও উখিয়ার দিকে যেতে থাকেন। শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ-উখিয়ার দিকে যাওয়ার পথে কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন, ভিটেমাটি হারিয়ে কিছু রোহিঙ্গা ওদের কাছে আটক থাকার সময় মিয়ানমার সেনাবাহিনী তাদের ত্রাণ দেয় এবং সাংবাদিকেরা ছবি তোলা ও ভিডিও করার পর অন্য একটি গ্রুপ এসে রোহিঙ্গাদের কাছ থেকে এসব ত্রাণ কেড়ে নেয় এবং মারধর করে বাংলাদেশের দিকে চলে যেতে বলে। রাস্তায় আবার ওদের পেলে গুলি করে হত্যা করবে বলে হুমকিও দেয়। জীবনের হুমকির মুখে রোহিঙ্গারা ত্রাণ ফেলে দ্রুত পাহাড়ে-জঙ্গলে লুকিয়ে পড়েন এবং রাতের বেলা পথ চলতে চলতে বাংলাদেশে প্রব...