ফিরছেন চেয়ারপারসন, উজ্জীবিত বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। রাজপথে আন্দোলনের জন্য ফের উজ্জীবিত হয়েছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। এরই মধ্যে খালেদা জিয়ার নামে ৯ অক্টোবর কুমিল্লায় ও ১২ অক্টোবর ঢাকার দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানার খবরে নেতাকর্মীদের ভেতর ক্ষোভের সাথে রাজপথে নামার উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকা, বরিশাল, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এর মধ্যে বেশিরভাগ স্থানে বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ মিলেছে। কিন্তু বরিশালসহ বেশ কয়েকটি স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ জন্য অনেকে অবশ্য পুলিশি লাঠিপেটার শিকার ও আটকও হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশি বাধা-নির্যাতন উপেক্ষা করে নতুন করে আন্দোলন সংগ্রামের জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। খালেদা জিয়া দেশে ফিরে রাজনৈতিক কর্মসূচি দিলে তা বাস্তবয়নেও এখন প্রস্তুত তৃণমূল বিএনপি। এদিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী বুধবার বিকেলে দেশে ফি...