রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার অনুরোধ
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রাজধানীর সোনারগাঁও হোটেলে ঘণ্টাব্যাপী চলে চতুর্থ জেসিসি বৈঠক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবসন বিষয়ে ভারত যেন তাদের প্রতি চাপ সৃষ্টি করে সেজন্য অনুরোধ জানানো হয়েছে।' রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিরসনে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন দেখতে চায় ভারত। এর আগে দুপুর পৌনে ২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জেসিসি বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ। এরপর তার সৌজন্যে সোনারগাঁও হোটেলে পররাষ্ট্...