Posts

Showing posts with the label নারীদের বিনামূল্যে ২০ লাখ সিম দেবে টেলিটক

নারীদের বিনামূল্যে ২০ লাখ সিম দেবে টেলিটক

Image
নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে টেলিটক সারাদেশে নারীদের মাঝে বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রোববার সচিবালয়ে এই সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’ নামে এক সিম নেওয়া যাবে।  একজন নারী বিনামূল্যে সর্বোচ্চ দুটি সিম নিতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, অপরাজিতা সিমে অত্যন্ত সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে।  এর ফলে ইন্টারনেটে প্রবেশাধিকারে জেন্ডার বৈষম্য বহুলাংশে হ্রাস পাবে। বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা-৫  (জেন্ডার সমতা অর্জন এবং সব নারী ও মেয়ের ক্ষমতায়ন করা) অর্জন ত্বরান্বিত হবে। তারানা হালিম বলেন, স্টার্টআপ বোনাস হিসেবে অপরাজিতা গ্রাহক ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন যা তিনমাস পর্যন্ত বহাল থাকবে। সেই সঙ্গে এক জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং পাঁচ মিনিট অফ-নেট ফ্রি পাবেন অ্যাকটিভেশনের দিন থেকে শুরু করে সাত দিনের জন্য। প্রতিমন্ত্রী জানান, অপরাজিতা গ্রাহক আট টাকা সপ্তাহব্যাপী...