Posts

Showing posts with the label বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে: সু চি

বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে: সু চি

Image
 ‌‌রাখাইন থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত  ভাষণে একথা বলেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।  তিনি বলেন, রাখাইন ইস্যুতে বিশ্বের ব্যাপক মনোযোগ ছিল। গত বছরের অক্টোবরে পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে এ ইস্যুর শুরু হয়। চলতি বছরের আগস্টে আবারও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। আর এই হামলার পর থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। সু চি ভাষণে আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে। আন্তর্জাতিক মতামতকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদিও কারো পক্ষেই আমাদের দেশের পরিস্থিতি বুঝতে পারা সম্ভব নয়। আমাদের দেশের শান্তি ও উন্নয়ন আমাদের চেয়ে কেউ বেশি চাইতে পারে না। তাই এসব সমস্যা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সমালোচনা ও অভিযোগের জবাব কাজে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, উন্নতি ও সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করে যাব। সমালোচনা ও অভিযোগের জবাব কথায় না দিয়ে আমাদের পদক্ষেপ ও কাজ দিয়ে বিশ্বকে দেখিয়ে দেব। সু চি বলেন, রাখাইন রাজ্যে আমাদের অনে...