সড়ক নিরাপত্তায় ভিআইপিদেরও ছাড় নয়: কাদের
সড়ক নিরাপদ রাখার স্বার্থে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও (ভিআইপি) ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনপ্রতিনিধিদের সমালোচনা করে তিনি বলেন, 'দলীয় কর্মীরা হেলমেট ছাড়া মোটরসাইকেলে তিনজন বসে আলেক্সান্ডারের মতো রাস্তায় চলেন। জনপ্রতিনিধিরা এলাকায় গেলে তাদের সংবর্ধনার জন্য মাইলের পর মাইল রাস্তা বন্ধ করে রাখেন। সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেন।' সড়কে নিরাপদ রাখতে জনপ্রতিনিধিদের আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। রোববার রাজধানীর ওসামনী মিলনায়তনে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।ৱ এবারই প্রথমবারের মতো দেশে পালিত হয়েছে দিবসটি। 'দায়সারা গোছের' পালনে ক্ষোভ প্রকাশ করে ওবাদুল কাদের বলেন, 'দিবস পালনে অর্থ মন্ত্রণালয় ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এ রকম দায়সারা দিবস পালন করে লাভ নেই। নামকাওয়াস্তে একটা দিবস সরকার ঘোষণা করল, কোনো রকমে এটা পালন করলাম। এটা অর্থহীন, মূল্যহীন। মানুষকে সচেতন করতে ঢাকঢোল পিটিয়ে দিবস পালন করতে হবে।' সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহম...