৫০ পেরিয়ে জাহিদ হাসান
। পঞ্চাশ বছর পূর্ণ করে একান্নতে পা দিচ্ছেন তিনি। দেখতে দেখতে জীবনে পঞ্চাশটি বছর পার করেছেন, এটা ভাবলেই তিনি অবাক হন। তারপরও প্রতিনিয়ত জাহিদ হাসান একজন তরুণের মতোই কাজ করেন মনে তারুণ্যের ভাবনা নিয়ে। প্রতিনিয়ত নাটকে যেমন অভিনয় করছেন, ঠিক তেমনি নাটক নির্মাণও করছেন। বছরের অন্যান্য দিনগুলোয় শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনে তিনি কোনো শুটিং রাখেন না। বছরের এই একটি দিনে তিনি পরিবারের সাথে একান্তে সময় কাটাতেই ভালোবাসেন। যথারীতি আজও তাই করবেন তিনি। তবে দিনের বিশেষ একটি সময় তিনি এতিমদের সাথে সময় কাটাবেন বলেও জানিয়েছেন। নিজের জন্মদিন প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরো একটি বছর চলে গেল। তবে ভালোলাগে যে, পরিচিতি-অপরিচিত নানানজনের শুভেচ্ছাবার্তা, ভালোবাসা পাই। একজন সাধারণ মানুষ হয়ে আমি দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পাই- এটাই আসলে জীবনে বড় পাওয়া। আর যেহেতু আমি নিজেই এতিম, তাই জন্মদিনে এতিমদের সাথেও বিশেষ সময় কাটাব। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার স্ত্রী, সন্তানদের ভালো রাখেন। সেই সাথে আল্লাহ যেন আমার মা-বাবাকে বেহেশত নসিব করেন। এ দিকে কোরি...