Posts

Showing posts with the label বিমান হামলার টার্গেটে ছিলেন সরকারের শীর্ষ ব্যক্তিরা: র‌্যাব

বিমান হামলার টার্গেটে ছিলেন সরকারের শীর্ষ ব্যক্তিরা: র‌্যাব

Image
সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবনে হামলা অথবা বিমান হামলায় তাদের প্রাণনাশের মতো বড় ধরনের পরিকল্পনা জঙ্গিদের ছিলো বলে দাবি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।  র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সন্দেহভাজন জঙ্গি সাব্বির (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) জানান, দেশে বিমান হামলা ছাড়াও বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে নিয়ে অবতরণ করারও ছক আঁকছিল তারা। মিরপুরে জঙ্গি আস্তানায় নিহত আবদুল্লাহর দেয়া ছক অনুযায়ী তারা এসব কাজ করছিলেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানের মতো সংবেদনশীল স্থানে সাব্বির চাকরি করতেন। যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যাতায়াত রয়েছে। অথচ সেখানেই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে রিক্রুট করার পরিকল্পনা করা হচ্ছিল।’ এর আগে ভোরে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবির সদস্য সাব্বির এনাম সাব্বির (৩১), তার মা মোসাম্মৎ সুলতানা পারভীন (৫৫), সাব্বিরের...