ইনজেকশন থেকে মাদক বানিয়ে বিশেষ কায়দায় বিদেশে পাচার
চেতনানাশক একটি ইনজেকশন থেকে মাদক তৈরি করে তা তোয়ালেতে মিশিয়ে ইউরোপের দেশ স্পেনে পাচারের তথ্য তিন মাদকপাচারকারীর জবানবন্দিতে উঠে এসেছে বলে র্যাব জানিয়েবাহিনীর কর্মকর্তারা বলছেন, ইউরোপে হেরোইন ও কোকেনের বিকল্প মাদক হিসেবে ‘জি-কেটামিন’র চাহিদা রয়েছে। সেই সুযোগ নিতে স্পেন প্রবাসী এক বাংলাদেশিকে ঘিরে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের একটি চক্র গড়ে উঠেছিল। সোমবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে এই চক্রের প্রধান মীর মঞ্জুর মোর্শেদ সানী এবং তার দুই সহযোগী মাহমুদুল হাসান চয়ন ও হাবিবুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সানী পেশায় একজন খামারী, চয়ন ও হাবিবুল্লাহ একটি ব্যাংকের মার্কেটিং শাখায় চাকরি করেন। তারা পেশার অন্তরালে আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত বলে র্যাবের ভাষ্য। সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, তারা অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মাদক চোরাচালান করে আসছে। তাদের কাছ থেকে প্রতিটি ১০ মিলি লিটারের ১৪৫টি জি-কেটামিন বোতল, ১০০ গ্রাম করে জ...