Posts

Showing posts with the label হাসিনার অধীনে নির্বাচন নয়: খালেদা জিয়া

হাসিনার অধীনে নির্বাচন নয়: খালেদা জিয়া

Image
ঢাকা:  একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে তো নয়ই।’ রবিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে নির্বাহী ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান তিনি।  খালেদা জিয়া বলেন, ‘আজ ঘরে ঘরে কান্নার আহাজারি। এই সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে ভোটের মাধ্যমে। সেজন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যেই নির্বাচনে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে যাবে। তারা যাকে পছন্দ তাকে দেবে ভোট দেবে । সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনগুলোতে তারা কি ধ...