নাগরিকরা সোচ্চার হলে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র ও সুশাসন: সুজন
একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই উল্লেখ করে নাগরিকরা সোচ্চার হলে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতৃবৃন্দ। রবিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে সুজন এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে থাকাবস্থায় নির্বাচনী প্রক্রিয়াকে পরিচ্ছন্ন রাখার জন্য সুজন বেশকিছু সংস্কার প্রস্তাব উত্থাপন করে। এর বেশিরভাগ প্রস্তাবই কমিশন গ্রহণ করেছিল। নির্বাচনে প্রার্থী প্রদত্ত হলফনামার বিধানটি আইনে পরিণত করার ক্ষেত্রে সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’ ভবিষ্যতে নির্বাচনে ‘না’ ভোটের বিধানটি ফিরিয়ে আনার ক্ষেত্রে সুজন আইনি লড়াই পরিচালনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিচারপতি কাজী এবাদুল হক বলেন, ‘সুজন এর প্রতিষ্ঠা হয়েছিল দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে সুজনের বেশিরভাগ কাজ পরিচালিত হয় নির্বাচনকেন্দ্রিক। কারণ আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ ও জনকল্যাণকামী নেতা নির্বাচিত...