যাত্রীর জুতার ভেতর ২৪ লাখ টাকার স্বর্ণ

রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতর থেকে ৪৬৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ আব্দুল মান্নান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

মঙ্গলবার (০৭ নভেম্বর) যাত্রীর জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আব্দুল মান্নানের বাড়ি চট্রগ্রামের হালিশহরে (বোর্ডিংপাশ নং- ৯৯৭২৩০২৮১৭৯৫৩সি১)।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান ব্রেকিংনিউজকে জানান, যাত্রী আব্দুল মান্নান মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিজি ০১২২ যোগে চট্রগ্রাম হতে শাহজালালে অবতরণ করেন। যাত্রী ডমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তার পরিহিত জুতার সোলের নিচ থেকে এই স্বর্ণের বারগুলো আটক করা হয়।

বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে যে, আকাশপথে মাস্কাট থেকে আগত কোন যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ হস্তান্তর করা হয়েছে। 

এই ঘটনায় আটককৃত আব্দুল মান্নানকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

বাংলাদেশে পেপ্যাল আসছে ১৯ অক্টোবর, উদ্বোধন করবেন জয়

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি: অ্যাটর্নি জেনারেল

ইনজেকশন থেকে মাদক বানিয়ে বিশেষ কায়দায় বিদেশে পাচার