সৌদি বাদশাহর সফর সম্পর্কে নতুন গতি আনবে: পুতিন


সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাশিয়া সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে। এ সফরে সিরিয়া সংকটসহ বিভিন্ন আঞ্চলিক, সামরিক, বাণিজ্যিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সৌদি বাদশাহর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
এদিন ক্রেমলিনে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হন সালমান বিন আবদুল আজিজ ও ভ্লাদিমির পুতিন। পারমাণবিক জ্বালানি ও মহাকাশ গবেষণায় রাশিয়া-সৌদি আরব একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
সৌদি বাদশাহকে ক্রেমলিনে আমন্ত্রণ জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার (সালমান বিন আবদুল আজিজ আল সৌদ) সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’ ক্রেমলিনের আমন্ত্রণে সাড়া দিয়ে রাশিয়া সফরে আসায় সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান পুতিন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাশিয়া সফরকে ঐতিহাসিক উল্লেখ করে পুতিন বলেন, ‘সৌদি আরবের কোনো বাদশা এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া এসেছেন। আজ থেকে ৯০ বছর আগে ১৯২৬ সালে সোভিয়েত ইউনিয়ন সৌদি রাজতন্ত্রকে স্বীকৃতি দেয়। তাই আমাদের জন্য এ সফর খুবই গুরুত্বপূর্ণ।’
আজ শুক্রবার রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠক করবেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
রোববার সৌদি বাদশাহর মস্কো ত্যাগ করার কথা। সূত্র: তাস

Comments

Popular posts from this blog

বাংলাদেশে পেপ্যাল আসছে ১৯ অক্টোবর, উদ্বোধন করবেন জয়

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি: অ্যাটর্নি জেনারেল

ইনজেকশন থেকে মাদক বানিয়ে বিশেষ কায়দায় বিদেশে পাচার