Posts

ই-পাসপোর্ট প্রবর্তন করবে সরকার

Image
ঢাকা: সরকার ই-পাসপোর্ট ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বুধবার (২২ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।  তিনি বলেন, ‘ই-পাসপোর্ট হলে সাথে করে পাসপোর্ট বহন করা লাগবে না অথবা বিদেশ গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলে কোন বিড়ম্ভনার শিকার হতে হবে না। একটি ‘চিপস’ এর মধ্যেই পাসপোর্টধারীর সকল তথ্য সন্নিবেশিত থাকবে। বিমানবন্দরে গিয়ে পাসপোর্ট নম্বর বললেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে।’ সরকারি দলের সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সরকার পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির অংশ হিসেবে ৫০ হাজার পদ সৃজনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন পদ সৃজনের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

নির্মাণ হচ্ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

Image
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ খুব শিগগির শুরু হবে। জি-টু-জি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৬৬ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজট বহুলাংশে কমে যাবে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সুগম হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি একনেক বৈঠকে ঢাকা-আশুলিয়া সড়কের পাশ দিয়ে একটি এলি ভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য মৌখিকভাবে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিষয়সংক্রা ন্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প হিসেবে বাস্তবায়নের জ ন্য নীতিগতভাবে অনুমোদিত হয়। বিনিয়োগকারী নিয়োগে  প্রথম দফায় আগ্রহপত্র আহ্বানের পর কোনো প্রস্তাব পাওয়া যায়নি। দ্বিতীয় দফায় আগ্রহপত্র আহ্বান করা  হলে ...

মিয়ানমারে গণহত্যার ‘জোরালো প্রমাণ’ পাওয়া গেছে

Image
মিয়ানমারে গণহত্যার ‘জোরালো প্রমাণ’ পাওয়া গেছে। দেশটির নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলিমদের গলা কেটে ও জীবন্ত পুড়িয়ে মেরেছে। বুধবার হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম এবং দক্ষিণপূর্ব এশিয়া ভিত্তিক ফোর্টিফাই রাইটস এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।   প্রতিবেদনটিতে গত বছরের ৯ অক্টোবর ও ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে এবং চলতি বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারে বেসামরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘ব্যাপক ও একের পর এক হামলার’ প্রমাণ রয়েছে বলে উল্লেখ করা হয়। ‘তারা আমাদের সবাইকে হত্যা করার চেষ্টা করে’ শীর্ষক ৩০ পৃষ্ঠার প্রতিবেদনটি রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর হামলার প্রত্যক্ষদর্শী এবং ওই হামলার হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া দুই শরও বেশি রোহিঙ্গার সাক্ষাতকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা কর্মীদের সাক্ষাতকারও নেয়া হয়েছে।   কোন কোন বিশ্বনেতা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর এই দমন অভিযানকে ইতোমধ্যেই ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছেন। ফোর্টিফাই রাইটস ও হলোকাস্ট মিউজিয়াম এর সংগৃহীত সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে ‘মিয়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও বেসামরিক দুষ্কৃত...

বরিশালে ‘শেখ হাসিনা’ সেনানিবাস হচ্ছে

Image
পায়রা নদীর লেবুখালী তীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস নির্মাণ করা হবে। অনুমোদিত ‘শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল স্থাপন’ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৫৩২ একর জমিতে নতুন সেনা নিবাসটি স্থাপিত হবে। একর জমিতে নির্মিত হবে সেনানিবাসটি। ১ হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দক্ষিণাঞ্চলের বৃহৎ উপকূলীয় এলাকা বরিশাল-পটুয়াখালীতে কোনো সেনানিবাস নেই। অথচ এ অঞ্চলটি দেশের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ ও দুর্যোগপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায় ২০০ কিলোমিটার দূরের যশোর সেনানিবাসের সহায়তা নিতে হয়। এই বিবেচনায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী জানান, বরিশালে সেনানিবাস স্থাপন করতে হবে এ চিন্তা কারও মাথায় ছিল না। এমনকি সেনাবাহিনীর মাথায়ও ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর মাথায় এ চিন্তা আসে। তিনিই একটি নতুন সেনানিবাস স্থাপনের পরামর্শ দেন। তাই তার নামেই এ সেনানিবাসের নামকরণ করা হয়েছে। জাতীয়...

প্রধানমন্ত্রীকে নিয়মিত করদাতার সম্মান জানালো এনবিআর

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘আয়কর পরিচয়পত্র’ বা কর কার্ড গ্রহণ করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রী সভা বৈঠকের শুরুতে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে কর কার্ড তুলে দেন। বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিত আয়কর প্রদান করে একটি অনুকরনীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য এনবিআর একটি স্বীকৃতিফলক তৈরি করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

মৃত্যুর মুহূর্তে মানুষ কী দেখতে পায়?

Image
সেই আদিকাল থেকে মানুষের মৃত্যু নিয়ে রহস্যের যেন শেষ নেই। কী হয় মৃত্যুর পূর্বমুহূর্তে, কেমন হয় মৃত্যুপথযাত্রীদের অনুভূতি, আদৌ তাঁদের সামনে স্বর্গ-নরকের কোনো দৃশ্য ভেসে ওঠে কী—এমন নানা প্রশ্ন আছে মানুষের মনে, যার জবাব মেলেনি কোনোদিন। তবু মানুষ ভাবে, কারণ মৃত্যু নিয়ে মানুষের রয়েছে অদম্য কৌতূহল। সম্প্রতি নিকি মরগান নামের একজন সেবিকা (নার্স) মৃত্যুর আগমুহূর্তে মানুষ আসলে কী বলে বা করে, সে সম্পর্কে নিজের সারা জীবনের অভিজ্ঞতা জানিয়েছেন। নিকি দীর্ঘদিন ব্রিটেনের রয়্যাল স্টোক বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাজ করেছেন। পেশাগত কারণেই মৃত্যুর আগমুহূর্তে মানুষের অভিব্যক্তি বা বাক্যালাপ তিনি নিজের চোখের সামনে দেখেছেন। সেই অভিজ্ঞতার আলোকেই তিনি দাবি করেছেন, অনেক রোগীই নাকি মৃত্যুর আগমুহূর্তে স্বর্গ অথবা নরকের দৃশ্য দেখতে পান। উদাহরণ দিতে গিয়ে নিকি বলেন, ‘বেশ কয়েক বছর আগে মৃত্যুর আগমুহূর্তে এক ব্যক্তি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। সে সময় তিনি বলেন, মরতে তাঁর একটুও ভ্য় লাগছে না। কারণ, চোখের সামনে তিনি স্বর্গ দেখতে পাচ্ছেন।’ তাঁর পেশাজীবন এমন অনেক ঘটনা ঘটেছে বলে জানান নিকি। এ ছাড়া মৃত্যুর আগে অনেকেই টের পা...

২০১৭-২০১৮ অর্থ বছরে ৫ থেকে ৬ লাখ মে. টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা

Image
১৩ নভেম্বর ২০১৭ (বাসস) : প্রজনন মৌসুমে ২২ দিন নদীতে মাছ ধরা বন্ধ থাকায় এবার নির্বিঘেœ ডিম ছাড়তে পেরেছে ইলিশ। বিশেষ করে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র থেকে অধিক ইলিশ ডিম ছাড়তে নদীতে এসেছিলো। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদীকেন্দ্রের ১৪ সদস্য বিশিষ্ট গবেষণা দল দেশের ৯টি পয়েন্টে গবেষণামূলক জরিপ চালিয়ে জানিয়েছে, এবার ৪৬ দশমিক ৪৭ শতাংশ ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়েছে। এ কারণে এবার ইলিশের পোনা বা জাটকা উৎপন্ন হবে ৪০ হাজার কোটি বা তার কিছু বেশি। যা গতবারের চেয়ে আড়াইগুণ বেশি। আগামী জাটকা মৌসুমে এসব পোনা সংরক্ষণ করা সম্ভব হলে এ অর্থ বছরে ৫/৬ লাখ মে. টন ইলিশ উৎপাদন হতে পারে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান জানান, চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ৪টি প্রধান প্রজনন কেন্দ্রে ২২ দিন ইলিশসহ সব মাছ ধরা বন্ধ ছিল। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার বিজ্ঞানী দল মাঠ পর্যায়ের বিভিন্ন অংশ থেকে নমুনা ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে চূড়ান্ত জরিপ করে ফলাফল দিয়েছে। তাতে দেখা যায় এ বছর ২০১৭-২০১৮ অর্থ বছরে ডিম ছাড়ার ইলিশের পরিমাণ ৪...